
বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দীনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ ওমর ফারুকের সঞ্চালনায় আইএবি মিলনায়তনে শুরা অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মুহাম্মাদ আল ইকবাল। এছাড়াও জেলা আমেলা ও মজলিশে শুরার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অধিবেশন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার ২০২৭-২৮ সেশনের কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দীন এবং সেক্রেটারি হিসেবে মাওলানা মুহাম্মাদ ওমর ফারুক পুনর্নির্বাচিত হন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও নীতির আলোকে রাঙামাটি জেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।