Oplus_131072

সোমবার ১০ আগষ্ট ২০২৬ কক্সবাজার জেলা পুলিশের স্বাভাবিক দায়িত্ব পালনের পাশাপাশি শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়ের সভাপতিত্বে জেলা পুলিশলাইনস্থ ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয় সভায় বিভিন্ন পদবির অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যাসহ আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং অফিসার ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শুনে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন পুলিশ সুপার, কক্সবাজার। এসময় জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এছাড়াও তিনি পুরস্কারের অভিন্ন মানদন্ড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করেন।
কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলার পুলিশ সুপার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদক, খুন, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানব পাচার ও অন্যান্য চাঞ্চল্যকর মামলাসহ সকল গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি দীর্ঘদিন তদন্তাধীন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং গুরুত্বপূর্ণ মামলাসমূহের সুষ্ঠু তদন্ত নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের কার্যকর দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।