Warning: Undefined variable $preload_un_code in /home/u530650366/domains/hillvisionnews.com/public_html/wp-content/themes/p-paper/template-parts/header.php on line 229

চার বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচ উপ-উপাচার্য

লেখক: Tanvir Hossain
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে পাঁচ উপ-উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। ‎বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পৃথক প্রজ্ঞাপনে তাদের নিয়োগের তথ্য জানিয়েছে। 

‎প্রজ্ঞাপন থেকে জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়োগ দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে বিশ্ববিদ্যালয়টির বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন এবং একই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে বিশ্ববিদ্যালয়টির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বর্তমানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।

এ ছাড়া ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস সিদ্দিকীকে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের ডিন ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

‎এ ছাড়া চট্টগ্রাম বর্তমান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) মোহাম্মাদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) ড. কামাল উদ্দিন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য ড. মোহাম্মদ রেজুয়ানুল হককে অব্যাহতি দিয়ে মূল পদে যোগদানের জন্য বলা হয়েছে।

  • বাংলাদেশ