

রাঙামাটিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন করা হয়েছে।
৮ আক্টোম্বর বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি শহরের কাঁঠালতলীতে অবস্থিত রাঙামাটি শাখায় কেক কেটে এই ৫০ বছর পূর্তি উৎসবের শুভ সূচনা করা হয়।
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার।
এসময় রাঙামাটি বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট শাহ্ আলম, সাবেক সভাপতি এডভোকেট মোখতার হোসেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য সুপর্ণ দেব বর্মন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা, রাঙামাটি বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট শিশুমনি চাকমা, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং নানা পেশার গ্রাহক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক রাঙামাটি শাখার ব্যবস্থাপক সৌরভ চৌধুরী।
এ সময় ব্যাংকের বিভিন্ন স্তরের গ্রাহক ও নানা পেশা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক, ব্যবসায়ীরা ও গ্রাহকরা।
বক্তারা দেশের ব্যাংকিং খাতে আইএফআইসি ব্যাংকের দীর্ঘ ৫০ বছরের অবদান ও অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন এবং রাঙামাটিবাসীর দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
পরে অতিথিরা কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন এবং ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত ও শুভেচ্ছা বিনিময় করা হয়।