জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে LSF এর সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক: মো আরিফুল হক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

এসময় ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে তাঁকে অবহিত করা হয় এবং সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে লংগদু উপজেলার শিক্ষার্থীদের স্বার্থে সর্বদা কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান,  স্থায়ী কমিটির সদস্য রেজাউল করিম, সহসভাপতি নাসরিন আক্তার, ছাত্রী বিষয়ক সম্পাদক আণিকা আক্তারসহ অন্যান্য দায়িত্বশীল সদস্য ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।