oplus_0

রাঙামাটিতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় রাঙাপান্যে জদাবল যুব ক্লাবের আয়োজনে এ সচেতনতামূলক কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক উষা মগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার এবং জ্ঞান লংকার মহাথের (গুনো ভান্তে)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙাপান্যে জদাবল যুব ক্লাবের সভাপতি সজীব চাকমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে রাঙামাটি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক উষা মগ বলেন,মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ সমস্যা। বিশেষ করে আমাদের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু মাদকবিরোধী প্রচারণা নয়, যুবকদের কর্মমুখী করে গড়ে তুলতে হবে এবং তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
যুবসমাজের হাতে কাজ থাকলে তারা নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি পরিবার ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তাই যুবকদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনকে একসঙ্গে কাজ করতে হবে।
যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি ডেঙ্গুমুক্ত, মাদকমুক্ত ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারি।
আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মশার বংশবিস্তারের স্থান ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।
এ সময় রাঙাপান্যে জদাবল যুব ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।