নরসিংদীতে  নাগরিয়াকান্দি ব্রিজ এর নিচে এক নারীর লা’শ ভেসে উঠেছে!

প্রতিবেদক: সাইফুল ইসলাম রুদ্র
প্রকাশ: ২ সপ্তাহ আগে

নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকায় মেঘনা নদীতে মধ্যবয়সী এক নারীর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুর ২টার দিকে স্থানীয়রা নদীর কচুরিপানার মধ্যে মরদেহটি ভাসতে দেখতে পান। পরে তারা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।

খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

মরদেহটি কোথা থেকে ভেসে এসেছে বা এটি কোনো নিখোঁজ নারীর মরদেহ কি না—তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।