

রাঙামাটির বরকল লঞ্চঘাট থেকে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত এক আসামিকে আটক করেছে বরকল থানা পুলিশ। পুলিশের তৎপরতা ও দায়িত্বশীল অভিযানের মাধ্যমে পুরোনো মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করায় স্থানীয়ভাবে পুলিশের এ কার্যক্রম প্রশংসিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে বরকল লঞ্চঘাট এলাকা থেকে আবু তাহের প্রকাশ জানে আলম (জানু) নামের ওই আসামিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তিনি বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-১৬/১৫, জি.আর মামলা নং-৩৭৬/১৪, বরকল থানা মামলা নং-০২, তারিখ ২৯/১২/২০১৪ ইং-এর ওয়ারেন্টভুক্ত আসামি।
বরকল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম-এর নির্দেশনায় এএসআই (নিঃ) নূর আহাম্মদ মজুমদার-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।
দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত আসামিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দ্রুত শনাক্ত করে আটক করার ঘটনায় বরকল থানা পুলিশের পেশাদারিত্ব, তৎপরতা ও দায়িত্বশীলতার বিষয়টি ফুটে উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন নিয়মিত ও কার্যকর অভিযান জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আটক আসামির বিরুদ্ধে আইনানুগ পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।