

রাঙামাটির বাঘাইছড়ির বৃহত্তর মুসলিম ব্লকে আবু সৈয়দ এম হাশিম স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও উপসহকারী কৃষি কর্মকর্তা হাবিব উল্লাহ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শফিকুল আজিম ও পাবলাখালি (আমতলী) প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান নিশ্চিত করা এবং বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
বর্তমান যুগে মোবাইল ফোন শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনা, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ড থেকে দূরে সরে যাচ্ছে এবং মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। তাই অভিভাবকদের উচিত সন্তানদের মোবাইল ব্যবহারের ওপর নজর রাখা।
সমাবেশে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষক-অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া।