
বান্দরবানের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ নাজনীন সুলতানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজকল্যাণ সমিতি ও ইসলামী পাঠাগারের নেতৃবৃন্দ।
সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজকল্যাণ সমিতির সেক্রেটারি ও ইসলামী পাঠাগারের নির্বাহী সদস্য মোহাম্মদ ইসহাক, সমিতির নির্বাহী সদস্য ও বান্দরবান প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মুহাম্মদ আলী, সমিতির নির্বাহী সদস্য শফিকুল আলম বাবুল এবং বান্দরবান ইসলামী পাঠাগারের সদস্য লেখক মো.নুরুল আমিনসহ অন্যরা।
এ সময় জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানা বলেন,বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজকল্যাণ সমিতি সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়।
ভবিষ্যতেও সমাজের কল্যাণে সংগঠনটির কার্যক্রম আরও সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
পরে তিনি বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজকল্যাণ সমিতি ও ইসলামী পাঠাগারের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।