

WORKSHOP on CHILDREN WITH DISABILITIES প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে কর্মশালা ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান ২৪সেপ্টেম্বর বুধবার বিকেলে বান্দরবান সদর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।
বান্দরবান গ্রাউসের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা শফিকুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বান্দরবান এরিয়ার সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, বান্দরবান গ্রাউসের ম্যানেজার টুলু মারমা, বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলী প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা ও সমঅধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। এ ধরনের কার্যক্রম একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় গ্রাউস বান্দরবান কর্তৃক প্রতিবন্ধীদের ২টি হুইল চেয়ার ও ২৫টি প্রতিবন্ধী পরিবারের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।