
মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:
‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ নির্মাণে ৬০ বছর’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা শিক্ষা অফিসার ও উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান খান।
এ সময় বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাংবাদিক মুহাম্মদ আলী, বান্দরবান সরকারি কলেজের শিক্ষক মো. মেহেদী হাসান, সাঙ্গু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমান আলী, বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আউয়াল, বান্দরবান আল-ফারুক ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক মো.আমিন উল্লাহ,
রেইচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহ্রী মারমা, ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিফতাহুল জান্নাতসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
