Oplus_131072

মোঃমোজাফফার আহমেদ,বিলাইছড়ি(রাঙ্গামাটি)
১৮ জুলাই দুর্যোগ মোকাবেলায় বন্যাকবলিত ১৬০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ‘পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প, আগাপে (AGAPE), যমুনাছড়ি, বিডি-০৫১৮’।
শনিবার এগোচ্যাছড়ি, গয়্যাংছড়ি, বঙ্গালীপাড়া, সেগুনবাগান ও যমুনাছড়িসহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সহায়তা তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল ২০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ৫ লিটার পানি, ১ কেজি চিনি, ৫টি স্যালাইন, ২টি হুইল সাবান এবং ২টি ডেটল সাবান।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন অত্র এলাকার সম্মানিত হেডম্যান জনাব রিনলম বম পালম এবং পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের সম্মানিত ম্যানেজার জনাব লালহিম পাংখোয়া ও তাঁর সহকর্মীবৃন্দ। দুর্যোগের এই কঠিন সময়ে প্রকল্পের এমন মানবিক সহায়তায় উপকারভোগী পরিবারগুলো গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।