
বিলাইছড়ি কেংড়াছড়ি রিসোর্স সেন্টারে ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রসমূহের আয়োজনে একটি গুরুত্বপূর্ণ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকার ধর্মীয় ও শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল এবং সুশৃঙ্খল করার লক্ষ্যে আয়োজিত এই সভায় বিলাইছড়ি উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রের সুপারভাইজার আলী আহসান ভূঁইয়া, সাধারণ কেয়ারটেকার মোঃ মাহমুদ হোসাইন, বিলাইছড়ি বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ শিব্বির আহমেদ, কেংড়াছড়ি বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ আঃ আজিজ এবং কেন্দ্রের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং কেন্দ্রগুলোর মানোন্নয়নে শিক্ষকবৃন্দের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পরিশেষে, ধর্মীয় শিক্ষা বিস্তার ও সমাজ সংস্কারমূলক কার্যক্রমে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।