

মাদকমুক্ত রাঙ্গামাটি গড়ার প্রত্যয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার, পরিবহন ও বেচাকেনা প্রতিরোধে নিয়মিত অভিযান ও গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়।
এ সময় বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি, মাদকদ্রব্য শনাক্তকরণ এবং অপরাধ প্রতিরোধে কঠোর নজরদারি করা হয়।
একই দিনে জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত ১৮টি মাদকবিরোধী অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ১০১ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ২৫০ মি.লি. চোলাই মদ জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ঘটনায় ০৩টি মামলা দায়ের করা হয়।
রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।