

রাঙামাটিতে সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নারায়ন চন্দ্র দাশকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের পদোন্নতির আদেশের পরিপ্রেক্ষিতে এ র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার পর পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নারায়ন চন্দ্র দাশকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবায় সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএমসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।