

রাঙামাটি পার্বত্য যান্ত্রিক পরিবহন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল ১০টায় রাঙামাটি শহরের রাজবাড়ী শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য যান্ত্রিক পরিবহন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি কালোমনি চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক নির্মল চাকমা। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি সিমন্ত চাকমা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা কোয়েল দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অমিত কুমার চাকমা ও অর্থ সম্পাদক প্রীতি বিকাশ চাকমাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সমিতির সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে নতুন সাধারণ সম্পাদক নির্বাচনের বিষয়ে সদস্যদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। সকল সদস্যের সম্মতিক্রমে প্রতিটি এলাকা থেকে তিনজন করে সদস্য মনোনীত করে তাদের মাধ্যমে নবনির্বাচিত কমিটি ও নতুন সাধারণ সম্পাদক নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতির বক্তব্যে রাঙামাটি পার্বত্য যান্ত্রিক পরিবহন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি কালোমনি চাকমা বলেন, সমিতির সকল সদস্যের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও শৃঙ্খলা বজায় রেখে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং সমিতির উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
সভাপতি সমিতির ভবিষ্যৎ কার্যক্রম আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য সকল সদস্যের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।