

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. জয়নাল আবেদীন ছিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা আমীর অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম ও জেলা সেক্রেটারি মো. মনছুরুল হক।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ, অবকাঠামোগত অগ্রগতি এবং উন্নয়ন কার্যক্রমকে আরও ত্বরান্বিত করার বিষয়ে ভিসির সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা বলেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পার্বত্য অঞ্চলের উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জয়নাল আবেদীন ছিদ্দিক বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে সবার সহযোগিতা কামনা করেন।