রেড ক্রিসেন্ট বান্দরবান ইউনিটের এডহক কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

প্রতিবেদক: মুহাম্মদ আলী
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বান্দরবান ইউনিটের এডহোক কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগষ্ট) দুপুর ১২টায় মেঘলাস্থ রেড ক্রিসেন্ট অফিসের সম্মেলন কক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটে চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই চলমান কার্যক্রম,অগ্রগতি এবং ২০২৬-২৭ ইউনিট কার্যনির্বাহী নির্বাচনের জন্য কার্যক্রম শুরু করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও ঘটে যাওয়া অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রেড ক্রিসেন্ট ইউনিট স্বেচ্ছাসেবকগণ যে কাজ করেছে তার ভুয়সী প্রশংসা করেন।

সভায় অন্যান্যদের মধ্যে,ইউনিটের ভাইস চেয়ারম্যান মুজিবুর রশিদ,সেক্রেটারি দৌলতুল কবির খাঁন সিদ্দিকী, সদস্য নিরুতাজ বেগম,

ম্যা ম্যা নু মার্মা, দৈনিক দিনকাল ও জিটিভির প্রতিনিধি মো:ইসহাক, রাজুময় তংঙ্গা,থুই মং প্রূ,পাইনুচিং মার্মা, এডভোকেট মোর্শেদুল ইসলাম, তরুণ কান্তি দাস,ইউনিট অফিসার মোহাম্মদ আসশাদুল হায়দার চৌধুরী এবং রেড ক্রিসেন্ট বান্দরবান ইউনিটের সেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।