লংগদুতে ছায়ানীড়ের উদ্যোগে অগ্নি ক্ষতিগ্রস্তের ঘরে নির্মাণ 

প্রতিবেদক: মো এরশাদ আলী
প্রকাশ: ৬ দিন আগে
Oplus_131072

Oplus_131072

রাঙ্গামাটির লংগদু উপজেলা বগাচতর ইউনিয়নের জব্বার শিবির এলাকার অগ্নি ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষক আঃ মতিন এর  গৃহ নির্মাণ কাজ সম্পন্ন করেছে উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ” ছায়ানীড়, লংগদু”।

গতকাল শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) গাউছপুর জব্বার শিবিরের অগ্নি ক্ষতিগ্রস্ত আবদুল মতিন এর জন্য  একটি নতুন গৃহ নির্মাণ করে দেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ” ছায়ানীড়, লংগদু ” এ কাজের জন্য পূর্ব থেকেই যাবতীয় মালামাল সংগ্রহ করে রাখা হয়। চারজন ঘরমিস্ত্রী সহ দিনব্যাপী এই কাজে স্বেচ্ছায়শ্রম দিয়ে সহায়তা প্রদান করেন “ছায়ানীড়, লংগদু”  পরিবারের সদস্যরা।

এসময়ে উপস্থিত ছিলেন লংগদু সরকারি মডেল কলেজে প্রভাষক মোঃ হারুনুর  রশীদ, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক  সদস্য মিনহাজ মুরশিদ,

ছায়ানীড় লংগদু এর সভাপতি মোঃ  রফিকুল ইসলাম,  সদস্য সচিব,  আল আমিন ইমরান,  মোঃ সোহেল ,  খন্দকার মোহাম্মদ নাসির,  মহিউদ্দিন আজাদ,  মোঃ বেলাল, মোঃ এরশাদ আলী, বশির আহম্মেদ, মোঃ আমিনুল ইসলাম সহ আরো অনেকে “ছায়ানীড়, লংগদু ” পরিবারের সদস্যরা।

এ প্রসঙ্গে “ছায়ানীড়,লংগদু ” এর উপদেষ্টা ও লংগদু সরকারি মডেল কলেজে প্রভাষক হারুনুর রশীদ বলেন,  ছায়ানীড়, লংগদু এর সদস্যরা তাদের আর্থিক ও কায়িক শ্রমে দিয়ে  অসহায় আঃ মতিন  ভাই এর ঘরে নির্মাণ করে দিচ্ছে যা নিসন্দেহে প্রশংসনীয় কাজ। লংগদু উপজেলা ও উপজেলার বাহিরের সকলকে তিনি এধরনের মানবিক কাজে আর্থিক সহায়তা প্রদানের অনুরোধ জানান। 

ছায়ানীড়,লংগদু  এর সভাপতি বলেন,  দীর্ঘ একমাস আগে মতিন ভাই এর ঘরটি বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। কিছুই বাঁচানো সম্ভব হয়নি,  ফলে তিনি আমাদের কাছে সহযোগিতার আবেদন করলে ছায়ানীড়ের,লংগদু ঘর নির্মাণে এগিয়ে আসে।  একাজে আমাদের  ঢেউটিন দিয়ে সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন, ৩৭ বিজিবি ও জেলা পরিষদের সাবেক সদস্য মিনহাজ মুরশিদ। একজন ঘর হীন মানুষের আশ্রয়ের যে কষ্ট  সেটা ঘরহীন ব্যক্তিই কেবল জানে।