

রাঙ্গামাটির লংগদুতে উপজেলা পর্যায়ের বিভিন্ন ভাতাভোগী হিল ভিডিপির প্লাটুন কমান্ডার, সহকারী কমান্ডার ও বিভিন্ন পদ-পদবীর সদস্যদের সাথে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল এগারোটায় লংগদু পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজন হিল ভিডিপির ভাতাভোগী বিভিন্ন পদবীর সদস্যদের সাথে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশিক্ষক মোঃ আমান উল্ল্যাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কোম্পানি কমান্ডার এমদাদুল হক, সহকারী কোম্পানি কমান্ডার আবু বক্কর সিদ্দিক পান্না, হিল ভিডিপির বিভিন্ন প্লাটুনের প্লাটুন কমান্ডার, সহকারী প্লাটুন কমান্ডার, সেকশন কমান্ডার, সহকারী কমান্ডার সহ বিভিন্ন পদবীর কমান্ডার ও সদস্যবৃন্দ।
সভায় বাহিনীর সদস্য হিসেবে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উর্ধতন কর্তৃপক্ষের আদেশ নিষেধ মেনে চলা, সংযুক্ত বাহিনী ও ক্যাম্পের সাথে সুসম্পর্ক গড়ে তোলা এবং মাদক প্রতিরোধ, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা জোরদার সহ সমাজের আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে সার্বিক সহযোগিতা কামনা করা হয়।