লংগদুতে রাস্তা মেরামতে আর্থিক সহযোগিতা দিলেন গণঅধিকার পরিষদের সভাপতি

প্রতিবেদক: মো: ফয়সাল
প্রকাশ: ৪ দিন আগে

রাঙামাটির লংগদু উপজেলার বগা চত্বর ইউনিয়নের গাউসপুর ২ নম্বর ওয়ার্ডের স্থানীয় একটি রাস্তা মেরামতের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছেন লংগদু উপজেলা গণঅধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নেনসন চাকমা।

স্থানীয়দের চলাচলের সুবিধা নিশ্চিত করা এবং দীর্ঘদিন ধরে সংস্কারের প্রয়োজন থাকা রাস্তাটির মেরামত কার্যক্রম এগিয়ে নিতে তিনি এ আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এ সময় স্থানীয় বাসিন্দারা জনসাধারণের দুর্ভোগ লাঘবে সহযোগিতার জন্য নেনসন চাকমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, রাস্তা মেরামতের কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের দৈনন্দিন চলাচল আরও সহজ ও নিরাপদ হবে।

জনসাধারণের প্রয়োজন ও স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।