
নাটোরের লালপুর উপজেলার ৩ নং চংধুপইল ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন মাহাবুবুল আলম লিটন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও উৎসবের আনন্দ ভাগাভাগি করেন তিনি। এ সময় ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন লিটন।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত অর্ধশতাধিক মোটরসাইকেলের একটি বহর নিয়ে চংধুপইল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের উৎসবের আনন্দে শামিল হন।
মাহাবুবুল আলম লিটন চংধুপইল ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান বুলবুল আহম্মেদ বুলুর ভাতিজা এবং প্রয়াত আজিজুল হকের ছেলে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে তিনি ইতোমধ্যে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন চাইছেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন লিটন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
লিটন চংধুপইল ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে ইউনিয়নবাসীর সমর্থন প্রত্যাশা করেন।