বান্দরবানে ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে পার্বত্য মন্ত্রী কে সংবর্ধনা ও মতবিনিময় সভা

প্রতিবেদক: মোহাম্মদ আলী
প্রকাশ: ২ সপ্তাহ আগে

বান্দরবানে ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরি এমপি মহোদয় কে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বান্দরবান সদর উপজেলা পরিষদের উপজেলা কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, বান্দরবান পৌরসভার পৌর প্রশাসক  এস এম মঞ্জুরুল হক, বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি, এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা  বিএনপি’র যুগ্ম আহ্বায়ক  আব্দুল মামুদ। সভায় সভাপতিত্ব করেন বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হাফেজ মো. আজিজুল হক। 

সভায় বক্তব্য প্রদান করেন ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো.আবু ছালেহ, আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি মো.সিরাজুল ইসলাম,ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতা মো.আলম,রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর,পরিবহন সমিতির নেতা মো.নুরুল আলম প্রমুখ। 

সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ এবং স্থানীয় ব্যবসায়ী সমাজের উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় বক্তারা ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী দায়িত্ব গ্রহণের পর বান্দরবানে ব্যবসায়ী সমাজের সঙ্গে প্রথম মতবিনিময় সভা করেছেন।