রাঙ্গামাটির বিলাইছড়িতে এসএসসিতে জিপিএ-৫ পেল তানজিলা, পাসের হার ৩২.৭৬%।

প্রতিবেদক: মোঃ মোজাফফর আহমেদ
প্রকাশ: ১ মাস আগে
Oplus_131072

Oplus_131072

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে তানজিলা আহাম্মদ বৃষ্টি। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা উপজেলা দাপ্তরিক গ্রুপে দেওয়া লিখিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, উপজেলায় জিপিএ-৪ অর্জন করেছেন নয়ন জ্যোতি তঞ্চঙ্গ্যাসহ মোট চারজন শিক্ষার্থী।

উপজেলা জুড়ে সার্বিক ফলাফলে দেখা গেছে, একমাত্র কেন্দ্রে মোট ২৭৮ জন পরীক্ষার্থী অংশ নিলেও পাস করেছেন মাত্র ৯১ জন এবং ফেল করেছেন ১৮৭ জন। এর মধ্যে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৮২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৬ জন (পাসের হার ২৫.২৭%) এবং ফারুয়া উচ্চ বিদ্যালয় থেকে ৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৫ জন (পাসের হার ৪৬.৮৭%)। এছাড়া বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অধীনে হাজার মানিক উচ্চ বিদ্যালয় থেকে ২৩ জনের মধ্যে ১২ জন পাস করে (পাসের হার ৫২.১৭%)।

অন্যদিকে ফারুয়া উচ্চ বিদ্যালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোর ফলাফল বিশ্লেষণে ভিন্ন চিত্র উঠে এসেছে। বিদ্যালয়টির অধীনে বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৭ জনের মধ্যে ১৩ জন পাস করায় পাসের হার দাঁড়ায় ৭৬.৪৭%। তবে রাজগুরু উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেওয়া ৩ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। সবমিলিয়ে ফারুয়া উচ্চ বিদ্যালয়ে মূল পরীক্ষার্থী বাদে বাকিদের হিসাব বাদ দিলে পাসের হার প্রায় ৪২ শতাংশের ওপরে রয়েছে।