
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বান্দরবানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বান্দরবান পার্বত্য জেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
দোয়া ও মিলাদ মাহফিলে অধ্যাপক মো. ওসমান গনি এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সা শৈ প্রু, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, বিএনপি নেতা আলহাজ্ব মুছা সওদাগর’সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বান্দরবান জেলা ওলামা দলের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের মাঝে দোয়া ও মিলাদ মাহফিলের কার্যক্রম সম্পন্ন করা হয়।