বান্দরবানে খাদিজাতুল কুবরা (রা.) আদর্শ মাদ্রাসায় পুরস্কার বিতরণী ও দস্তারবন্দী অনুষ্ঠান

প্রতিবেদক: মুহাম্মদ আলী
প্রকাশ: ৪ দিন আগে

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের খাদিজাতুল কুবরা (রা.) আদর্শ মাদ্রাসা ও হিফজখানার উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) মাদ্রাসা প্রাঙ্গণে বার্ষিক পুরস্কার বিতরণী ও দস্তারবন্দী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম সওদাগর।

প্রধান অতিথি ছিলেন এস. এম. মনজুরুল হক, প্রশাসক,বান্দরবান পৌরসভা। প্রধান আলোচক ছিলেন মাওলানা আব্দুল্লাহ আল মাসুূদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা এমদাদুল্লাহ,পার্বত্য নাগরিক পরিষদ চেয়ারম্যান কাজী মুজিবর রহমান,মুহাম্মদ নাছির উদ্দিন,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,

ও আবদুল মাবুদ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার পরিচালক মুহাম্মদ এহসানুল হক আল-মুঈন।

বক্তারা বলেন, পবিত্র কুরআনের শিক্ষা ও ইসলামী আদর্শে আলোকিত প্রজন্ম গড়ে তুলতে মাদ্রাসাগুলোর ভূমিকা অপরিসীম। আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসনের সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের দস্তারবন্দী এবং দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।