শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৩০ পিস ইয়াবা সহ ১জন মোটরসাইকেল আরহী আটক।

প্রতিবেদক: মাহিদুল ইসলাম ফরহাদ
প্রকাশ: ৭ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ জেলারশিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটেলিয়ন ৫৯বিজিবির বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা সহ একজন মোটরসাইকেল আরোহীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ একজন মোটরসাইকেল আরোহীকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ০২ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় এই ব্যাটালিয়নের চকপাড়া বিওপি হতে ০১টি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৪ হতে আনুমানিক ০৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালীন টহল দল মোঃ আব্দুস সালাম (৪০), পিতা-মোঃ কেতাব উদ্দিন, গ্রাম-উত্তর ফতেপুর, ডাকঘর-মোবারকপুর, থানা-শিবগঞ্জ এবং জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ৩০ পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। এ সময় তার সাথে থাকা ০১টি মোটর সাইকেল এবং ০১টি মোবাইল ফোনও জব্দ করা হয়। বিজিবি কর্তৃক আটককৃত আসামীসহ ইয়াবা, মোবাইল ফোন এবং মোটরসাইকেল মামলা করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, *বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

04 August 2026

শিবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান