বান্দরবানে প্রস্তাবিত মার্কাজ মসজিদের জায়গা পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু

প্রতিবেদক: মোহাম্মদ আলী
প্রকাশ: ৪ দিন আগে

বান্দরবানের বালাঘাটায় প্রস্তাবিত মার্কাজ মসজিদের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে তিনি বালাঘাটা এলাকায় প্রস্তাবিত মার্কাজ মসজিদের জায়গা পরিদর্শন করেন। এ সময় স্থানীয় মুসল্লি ও তাবলিগ জামাতের মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে মার্কাজ মসজিদের উন্নয়নকাজ এবং আগামী ২৯ ও ৩০ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য ৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন মন্ত্রী,

 তাঁর এ ঘোষণায় স্থানীয় মুসল্লিদের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন তাবলিগ জামাতের জেলা আমির ওসমান গনি, জেলা পরিষদের সদস্য আব্দুল মাবুদ, ইজতেমার জন্য জমিদাতা কামাল মেম্বার, জেলা বিএনপি নেতা মুছা সওদাগর, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক  এমএ হাকিম চৌধুরী, তাবলীগ নেতা হাবিব মাস্টার,মো.কাউসার, মো.হোসাইন,মো.জসিম মেম্বার,মোহাম্মদ আলী, 

মার্কাজ মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।