বিলাইছড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

প্রতিবেদক: মোঃ মোজাফফার আহমেদ
প্রকাশ: ১ সপ্তাহ আগে
Oplus_131072

Oplus_131072

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা আনসার-ভিডিপির উপজেলা প্রশিক্ষক মোঃ মোবারক হোসেন এবং উপজেলা প্রশিক্ষিকা মিস মনোয়ারা বেগম। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলনেতা, দলনেত্রী ও হিল আনসার সদস্যরা অংশগ্রহণ করেন। তারা গাছ রোপণের পাশাপাশি পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।