
আজ ২ সেপ্টেম্বর (বুধবার) নজরুল শতবর্ষ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা যেমন – কবিতা আবৃত্তি,গান,নৃত্য,অভিনয়,
চিত্রাঙ্কন,রচনা প্রতিযোগিতা,হামদ-নাত প্রতিযোগিতার সমন্বয়ে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্নের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার, নানিয়ারচরের দপ্তরে নজরুল শতবর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা কমিটি এবং বিভিন্ন ইভেন্ট পরিচালনার জন্য বিচারক প্যানেল কমিটি গঠন করা হয়।
এতে সভাপতিত্ব করেন নবাগত জনাব নুর পেয়ারা বেগম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার কর্মকর্তা জনাব সরওয়ার কামাল,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব কৃষ্ণলাল দেবনাথ, মডেল মসজিদের খতিব হাফেজ মো: ওবায়দুল্লাহ,বিএনপির সাধারণ সম্পাদক জনাব ফারুক হাওলাদারসহ ছাত্রদল,যুবদল ও বিএনপি’র নেতৃবৃন্দ।
কমিটি গঠন ও সঞ্চালনায় দায়িত্বে ছিলেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার কর্মকর্তা জনাব সরওয়ার কামাল ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব কৃষ্ণলাল দেবনাথ।