
বরকলের ভুষণ ছড়ায় মেইন সড়ক কয়েক মাস পূর্বে এক প্রাকৃতিক দুর্যোগে বন্যার কারণে ভেঙে যায় এবং এই মেন সড়কের মধ্য ভুষন ছড়া থেকে এরাবুনিয়া যাওয়ার মেইন সড়কের উপর সংযোগ ব্রিজটি দীর্ঘ কয়েক বছর আগে ভেঙে পড়েছিল। তৎক্ষণিকভাবে এটাকে উপর কর্তৃপক্ষ জানানো হলে পুনরায় ব্রিজটির কাজ চালু হয় কিন্তু সেই ব্রিজটিকে পূর্বের ব্রিজ থেকে প্রায় ২০০ ফুট দূর থেকে কাজ শুরু করে যেটি চাষীদের ফসলের জমির মধ্য দিয়ে রাস্তা হবে কিন্তু পরিশেষে সেই কাজটিও বন্ধ করে দেয়া হয় ঠিক এভাবেই কয়েক বছর কেটে যাওয়ার পরও এই সংযুক্ত বিচ্ছিন্ন রয়েছে রাস্তার ভাঙ্গা অংশ টুকু কাঠের তত্ত্বা দিয়ে চলাচলের উপযোগী করা হলেও বৃষ্টি হলে সেখান থেকে পানি চলাচল করে যার কারণে তত্ত্বগুলো পানিতে ডুবে যায় এবং সেই কারণে সাধারণ জনগণ ও গাড়ি চলাচলের ব্যাঘাত ঘটে রাঙামাটির সব জায়গায় উন্নয়নমূলক কাজ হলেও বরকলের ভূষণ ছাড়া আজও উন্নয়ন থেকে পিছিয়ে আছে তাই উপর মহল কর্তৃ ক আমাদের জোর দাবি ভূষণ ছাড়ার জনসাধারণের কথা ও সড়কের কথা এলাকার পরিস্থিতির কথা বিবেচনা করে রাস্তাগুলো দ্রুত সংস্কার করা হোক