
১৯ আগস্ট ২০২৬ তারিখে বেলা ১১:৩০টা থেকে ১২:৩০টা পর্যন্ত বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে এবং সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে GPMS কর্মপরিকল্পনার আওতায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে অবহিতকরণের লক্ষ্যে একটি উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বৈঠকে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হাসান এবং বিলাইছড়ি সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ানসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং আনুমানিক ৩০-৩৫ জন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, সরকারি সেবা গ্রহণের নিয়মাবলী ও সচেতনতামূলক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং উপস্থিত জনসাধারণের বিভিন্ন প্রশ্নের জবাব ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।