কলেজ পড়ুয়া শিক্ষার্থীর পাশে নানিয়ারচর জোন

প্রতিবেদক: মো মেহেদী বিন সুলতান
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

নানিয়ারচর উপজেলার কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী কে আর্থিক সহযোগিতার মাধ্যমে তার পাশে দাঁড়িয়েছে নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি। 

সোমবার সকালে নানিয়ারচর জোন কার্যালয়ে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি এলাকার মহালছড়ি কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীর পিতার হাতে নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা তুলে দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শহিদুল্লাহ।  

এর আগে ওই শিক্ষার্থীর পিতা নানিয়ারচর জোন কমান্ডার বরাবরে আবেদন করে তার অসহায়ত্ব প্রকাশ করে। তার এই আবেদনের প্রেক্ষিতে নানিয়ারচর জোন কমান্ডার ওই শিক্ষার্থীর শিক্ষার উন্নয়ন এবং তার অগ্রযাত্রা এগিয়ে নিতে আর্থিক সহায়তা প্রদান করেন। 

এসময় নানিয়ারচর জোনের অন্যান্য সেনা অফিসারেরা উপস্থিত ছিলেন।