
‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে রাঙামাটির নানিয়ারচরে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
সোমবার (৩১ আগস্ট) নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নজরুল বর্ষের উদ্বোধন করেন নানিয়ারচর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা নূর পেয়ারা বেগম।
আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িকতার কবি। তাঁর সাহিত্য ও সংগীত বাঙালি জাতির মুক্তি ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির জীবন, সাহিত্য ও দর্শন তুলে ধরতে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা প্রয়োজন। নজরুলের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনা তরুণ প্রজন্মের মাঝে