বিলাইছড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণসামগ্রী বিতরণ।

প্রতিবেদক: মোঃ মোজাফফার আহমেদ
প্রকাশ: ৬ দিন আগে
Oplus_131072

Oplus_131072

মোঃমোজাফফার আহমেদ,বিলাইছড়ি (রাঙ্গামাটি)

রাঙ্গামাটির বিলাইছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি, ২০ জুলাই ২০২৬ তারিখ বিকাল ৪টায় আলিখিয়াং পাড়ার ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। প্রতিটি পরিবারের জন্য ০২ কেজি চাল, ০১ কেজি ডাল, ৫০০ গ্রাম চিনি, ০৩ প্যাকেট বিস্কুট, ৫০০ গ্রাম গুড়, ০১ কেজি মুড়ি এবং ০৫টি স্যালাইন সমন্বিত এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়, যা দুর্যোগকালীন সময়ে স্থানীয়দের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই অনুষ্ঠানে তিনি আলিখিয়াং পাড়ার হেডম্যান তিসা মারমার মাধ্যমে স্থানীয় ‘আলিখিয়াং একতা সংঘ ক্লাব’-এর অবকাঠামোগত উন্নয়নে ১২টি টিন প্রদান করেন। মানবিক ও সামাজিক এই উদ্যোগের মাধ্যমে দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে বিলাইছড়ি জোনের এই কার্যক্রম স্থানীয় জনসাধারণের মাঝে প্রশংসিত হয়েছে।