বিলাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ।

প্রতিবেদক: মোঃ মোজাফফর আহমেদ
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

১৯ আগস্ট ২০২৬ তারিখে বিলাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিলাইছড়ি বাজার সংলগ্ন পল্টন ঘাট এলাকায় সদর ইউনিয়নের হতদরিদ্র ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

সকাল ১১টা থেকে শুরু হওয়া এই ত্রাণ বিতরণ কার্যক্রমে ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান উপস্থিত থেকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পুরো কার্যক্রম পরিচালনা করেন। স্থানীয় প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপে দুর্গত মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে।