মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বান্দরবান পৌরসভায় আলোচনা ও দোয়া মাহফিল

প্রতিবেদক: মুহাম্মদ আলী
প্রকাশ: ১ ঘন্টা আগে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বান্দরবান পৌরসভার উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বান্দরবান পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে পৌর এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ইমাম ও খতিবগণ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও জীবনাদর্শের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। 

তাঁরা সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) এস. এম. মনজুরুল হক।

আলোচনা শেষে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী মোনাজাত পরিচালনা করেন।

এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন বান্দরবান কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা বদিউল আলম, বনরুপা জামে মসজিদ খতিব মাওলানা আব্দুল আউয়াল, বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম হাফেজ  কারী মাওলানা মজিবুল হক’সহ পৌর এলাকার মসজিদের সম্মানিত খতিব ও ইমামগন উপস্থিত ছিলেন। 

 মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। পরে দোয়া মাহফিলের সমাপ্তি হয়।