বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকে গণসংবর্ধনা ও আনন্দ মিছিল 

প্রতিবেদক: মোহাম্মদ আলী
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং কে মনোনীত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বান্দরবানে বিশাল আনন্দ মিছিল ও নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিংকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। 

এ উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বান্দরবান জেলা বিএনপি।

রবিববার (২৩ আগস্ট) বিকালে বান্দরবান জেলা স্টেডিয়াম থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

পরে জেলা বিএনপির আয়োজনে মুক্তমঞ্চে গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিংকে ফুলেল শুভেচ্ছা জানান বান্দরবান জেলা সদরসহ সাতটি উপজেলা থেকে আগত বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

বান্দরবান জেলা বিএনপির সদস্যসচিব মো. জাবেদ রেজা প্রথমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিংকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। এরপর নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য চনুমং, লুসাই মং, জসিম উদ্দীন তুষার, মাওসেতুং তংচঙ্গা,এড. উম্যনু মারমা’সহ অন্যান্য সদস্য এবং দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় চেয়ারম্যান মাম্যাচিংকে বরণ করে নেন।

প্রসঙ্গত, মাম্যাচিংকে চেয়ারম্যান করে আরও ১৪ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে গত ২০ আগস্ট বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করে সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঙ্গল চন্দ্র পালের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পরিষদ পুনর্গঠন করা হয়।