প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিলাইছড়িতে ত্রাণ বিতরণ।

প্রতিবেদক: মোঃ মোজাফফার আহমেদ
প্রকাশ: ২ সপ্তাহ আগে
Oplus_131072

Oplus_131072

মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি (রাঙ্গামাটি)

বৃহস্পতিবার ১৬ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাঙামাটির বিলাইছড়ি ও কেংড়াছড়ি ইউনিয়নে বন্যাদুর্গত ৩০০ জন মানুষের মাঝে মোট ৬ টন চাল বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে ৩ টন করে চাল বরাদ্দ করা হয়, যা জনপ্রতি ২০ কেজি হারে অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

বিলাইছড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদের তত্ত্বাবধানে আয়োজিত এই ত্রাণ বিতরণ কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি ইউনিয়ন চেয়ারম্যান বাবু সুনীল কান্তি দেওয়ান। এছাড়া উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনিসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতী উদ্যোগের মাধ্যমে দুর্গতদের মাঝে প্রয়োজনীয় খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দের সার্বিক তদারকিতে এই মানবিক কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়েছে।