
রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার বিশেষ অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই ২০২৬) রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে এসআই (নিঃ) মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্স এবং কিলো-১ (রাত্রিকালীন) ডিউটি পার্টির সহায়তায় গোপন সংবাদের ভিত্তরাঙ্গামাটি সদর উপজেলার রিজার্ভ বাজার শুটকি পট্টি এলাকা থেকে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী মোঃ আব্দুল করিম (২২)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল করিমের পিতা মৃত মোঃ বাচ্চু। তিনি রিজার্ভ বাজার এলাকার আব্দুল আলীম একাডেমির নিচে বসবাস করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী কোতয়ালী থানার মামলা নং-০৩ (তারিখ: ০৫ সেপ্টেম্বর ২০২৫), জিআর নং-৮১-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারার জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।