
বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন)-এর পক্ষ থেকে এবং পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, রাঙামাটির সার্বিক সহযোগিতায় রাঙ্গামাটির লংগদু উপজেলার সদর ইউনিয়নের ১৫টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসব ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজসহ মোট দশ প্রকার খাদ্য সামগ্রী।
বিবিডিএন কর্তৃক উক্ত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংস্থার রাঙামাটির নির্বাহী পরিচালক মিন্টু চাকমা, প্রকল্প পরিচালক নবাশীষ চাকমা এবং অর্থ বিষয়ক ম্যানেজার লেলিন চাকমা।
লংগদু সদর ইউনিয়ন চেয়ারম্যান বিক্রম চাকমা বলির সার্বিক সহযোগিতা ও উপস্থিতিতে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ সম্পন্ন হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের ইউপি সদস্যা সোনালিকা চাকমা।
বিবিডিএন এর নির্বাহী পরিচালক মিন্টু চাকমা বলেন, “আমাদের সংস্থার মূল উদ্দেশ্য হলো পার্বত্য অঞ্চলের প্রতিবন্ধী নারী-পুরুষকে সফল করে তোলা।
তিনি আরও জানান, ধীরে ধীরে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের সহায়তায় প্রতিবন্ধীদের সেবা নিশ্চিত করা হবে।