Oplus_131072

রাঙ্গামাটির দুর্গম বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজারে সাম্প্রতিক ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৭ জুলাই) সংগঠনটির উদ্যোগে ফারুয়া বাজারের বন্যাকবলিত দোকানদার এবং পার্শ্ববর্তী এলাকার প্রায় ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা আমীর অধ্যাপক আবদুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলা সভাপতি আবদুস সালাম, রাঙ্গামাটি পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ আবুল বাশার, বিলাইছড়ি উপজেলা জামায়াতের সভাপতি মাহমুদ হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা সেক্রেটারি ইরফানুল হক, রাঙ্গামাটি পৌরসভা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রহমত উল্লাহ, ফারুয়া বাজার কমিটির সভাপতি মো. হারুন, সেক্রেটারি কিনারাম তঞ্চঙ্গ্যাসহ বাজার কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন এই এলাকায় পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধ্যমতো তাদের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে দ্রুত প্রয়োজনীয় সহায়তা উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি আরো বলেন ফারুয়া বাজারের স্থায়ী নিরাপত্তার স্বার্থে সরকারের উপর মহলের সাথে কথা বলে স্থায়ী সমাধানের জন্য চেষ্টা করবেন।