রাঙ্গামাটির দুর্গম ফারুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

প্রতিবেদক: মোঃমোজাফফর আহমেদ
প্রকাশ: ২ সপ্তাহ আগে
Oplus_131072

Oplus_131072

মোঃমোজাফফর আহমেদ,বিলাইছড়ি (রাঙ্গামাটি)

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়ায় সাম্প্রতিক ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় ২০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৭ জুলাই (শুক্রবার) সংগঠনটির উদ্যোগে আয়োজিত এই মানবিক সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির রাঙ্গামাটি জেলা আমীর অধ্যাপক আবদুল আলীম।

ত্রাণ বিতরণকালে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ০৫ কেজি চাল, ০২ কেজি আলু, ৫০০ গ্রাম লবণ, ১.৫ কেজি পিয়াজ এবং ১ লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়। এই কার্যক্রমে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে দলটির পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেওয়া হয় এবং এলাকাটির স্থায়ী সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলা সভাপতি আবদুস সালাম, রাঙ্গামাটি পৌরসভা জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বাশার এবং বিলাইছড়ি উপজেলা জামায়াতের সভাপতি মাহমুদ হোসেন। এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা সেক্রেটারি ইরফানুল হক এবং রাঙ্গামাটি পৌরসভা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রহমত উল্লাহ এতে অংশগ্রহণ করেন।

এ সময় ফারুয়া বাজার কমিটির সভাপতি মো. হারুন ও সেক্রেটারি কিনারাম তঞ্চঙ্গ্যাসহ বাজার কমিটির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। স্থানীয় পর্যায়ে ত্রাণ বিতরণ কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা সমন্বয়কের ভূমিকা পালন করেন।