রাঙামাটিতে পর্যটন কেন্দ্র খুলে দিল জেলা প্রশাসন, সাজেক ভ্যালিতে ভ্রমণ শুরু

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে

রাঙামাটি জেলা প্রশাসন বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় সাজেক ভ্যালীসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য পুনরায় উন্মুক্ত ঘোষণা করেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ জুলাই ২০২৬ তারিখে জারিকৃত জরুরি গণবিজ্ঞপ্তির নির্দেশনা পরিবর্তন করে সাজেক ভ্যালীসহ বাঘাইছড়ি উপজেলার সকল পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।

তবে জেলা প্রশাসন চলতি বর্ষা মৌসুমে রাঙামাটিতে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি সময় সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জারিকৃত নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য পর্যটক ও সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।