
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে হিস্টোরি ক্রিয়েটর্স স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ।
রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ক্লাবের বিভিন্ন কার্যক্রম, ক্রীড়া উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় করেন ক্লাবের সদস্যরা।
এ সময় ক্লাবের সভাপতি মো. মেহেবুব হোসেন ইমন, সহ-সভাপতি মো. মারুফ হোসেন, সাধারণ সম্পাদক মো. হৃদয় হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সায়মন, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক রিফাত হোসেন, অর্থ সম্পাদক মো. নয়ন, কার্যকরী সদস্য শামীম হোসেন রবি ও সদস্য নীরব উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে ক্লাবের চলমান বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি ভবিষ্যতে ক্রীড়া ও সামাজিক কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান ক্লাবের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং ক্রীড়া ও সামাজিক উন্নয়নে তরুণদের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।