রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা

প্রতিবেদক: কামরুল ইসলাম আকাশ
প্রকাশ: ১ সপ্তাহ আগে

রাঙ্গামাটি জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে নানিয়ারচর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে রাঙ্গামাটি জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু এবং সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, ফারুক আহমেদ সাব্বির, শাশ্বত চাকমা ও মিজ সায়রা চন্দ্রার সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় নানিয়ারচর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।