Oplus_131072

রাঙামাটিতে মুজাদ্দেদ-ই আলফেসানী একাডেমী উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজাদ্দেদ-ই আলফেসানী একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা আমির ও সরকারি অধ্যাপক আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আমিন ইসলামিয়া ফাজিল মডেল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা সেক্রেটারি মনছুরুল হক ও মাওলানা জাহাঙ্গীর আলম।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অতিথিরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম, বংশপরিচয়, জীবনাদর্শ, মানবতার প্রতি তাঁর শিক্ষা এবং মহান অবদান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তাঁরা শিক্ষার্থীদের মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিক ও আদর্শ জীবন গঠনের জন্য অনুপ্রাণিত করেন।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরিশেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সভাপতির সমাপনী বক্তব্যের পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।