
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পবিত্র জীবন, আদর্শ ও কর্মের ওপর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) বাদে যোহর রাঙ্গামাটির কাউখালী উপজেলা মডেল মসজিদে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা নুরুল হক, মাওলানা সানাউল্লাহ, মাওলানা আবুল হায়াত মিয়াজী, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা মুছাসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও স্থানীয় মুসল্লিরা।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মানবতার প্রতি তাঁর ভালোবাসা, ন্যায়নীতি, ক্ষমাশীলতা ও উত্তম চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান জানান।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।