রাঙামাটি-মানিকছড়ি সড়কের ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে দীপেন দেওয়ান এমপি

প্রতিবেদক: মো আরিফুল হক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

রাঙামাটি শহর থেকে মানিকছড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন করেছেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।

রোববার (১৬ আগস্ট) সড়কের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ বিভিন্ন পয়েন্ট সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক এবং সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), রাঙামাটির উপ-প্রকৌশলী রনেল চাকমা।

পরিদর্শনকালে এমপি দীপেন দেওয়ান শহর থেকে মানিকছড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হেঁটে হেঁটে ঝুঁকিপূর্ণ স্থানগুলো পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে সড়কের নিরাপত্তা ও চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় করণীয় নির্ধারণে সওজের প্রকৌশলীকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

তিনি সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যেসব স্থানে সংস্কার, প্রতিরোধমূলক ব্যবস্থা বা অন্যান্য অবকাঠামোগত কাজ প্রয়োজন, সেসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

এ সময় সংশ্লিষ্টরা সড়কের বর্তমান পরিস্থিতি ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম নিয়ে এমপি দীপেন দেওয়ানকে অবহিত করেন।